×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১০-২৭
  • ১০০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে রো রো ফেরী শাহ আমানত দূর্ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। আজ বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক অফিস আদেশে তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে ফেরী দূর্ঘটনার কারণ ও ফেরীর মানোন্নয়ন সংক্রান্ত সুপারিশ সম্পর্কিত প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিব বরাবর দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি)’র রো রো ফেরী শাহ আমানত আজ সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ভিড়ার পরে একদিকে কাত হয়ে অর্ধনিমজ্জিত হয়ে পড়ে। এতে ফেরীতে থাকা কয়েকটি যানবাহন নদীতে পড়ে যায়। 
ফেরী দূর্ঘটনার কারণ অনুসন্ধানপূর্বক ভবিষ্যতে এ ধরনের দূর্ঘটনা রোধকল্পে কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটির আহ্বায়ক হলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সুলতান আব্দুল হামিদ। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- বিআইডব্লিউটিএ’র পরিচালক (আইসিটি) রকিবুল ইসলাম তালুকদার, নৌ পরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার এন্ড এক্সামিনার ক্যাপ্টেন সাঈদ আহমেদ, মনিকগঞ্জ জেলা স্থানীয় সরকারের প্রতিনিধি, বুয়েটের নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জুবায়ের ইবনে আউয়াল, নৌপুলিশের সুপার জসিম উদ্দিন এবং বিআইডব্লিউটিসি’র পরিচালক (কারিগরি) রাশেদুল ইসলাম।
তদন্ত কমিটির কার্যপরিধি হিসেবে উল্লেখ করা হয়েছে, দূর্ঘটনার কারণ অনুসন্ধান, ফেরী দূর্ঘটনার বিষয়ে সার্বিক ব্যবস্থাপনার দিক অনুসন্ধানপূর্বক ফেরী সার্ভিে সর মানোন্নয়নের বিষয়ে দিকনির্দেশনা প্রদান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat