×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১০-২৮
  • ৬৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলে বুধবার উপকূলীয় শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে বহু গাছ-পালা উপড়ে গেছে এবং ছয় লাখেরও বেশি ঘরবাড়ি বিদ্যুতহীন হয়ে পড়েছে। খবর এএফপি’র।
পাওয়ারাওটেজ.ইউএস ওয়েবসাইট জানায়, এ ঝড়ের আঘাতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এতে সেখানে প্রায় চার লাখ ৯৫ হাজার ঘরবাড়ি অন্ধকারে নিমজ্জিত হয়েছে।
জাতীয় আবহাওয়া সংস্থা এমন ভুতূড়ে পরিস্থিতিকে ভয়ঙ্কর হিসেবে অভিহিত করেছে এবং হারিকেন ধাচের এ ঝড়ের আঘাতে বহু গাছ-পালা উপড়ে গেছে।
বোস্টনের এনডব্লিউএস দপ্তর জানায়, এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে লোকজনকে ‘চলাফেরা না করার পরামর্শ দেয়া হয়েছে।’
এ প্রাকৃতিক দুর্যোগে রোড দ্বীপও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেখানে প্রায় ৯৬ হাজার ঘরবাড়ি বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat