×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১০-২৯
  • ৯১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কঙ্গো সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, দেশটির উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি গ্রামে দুই দিনের লড়াইয়ে ২৭ বিদ্রোহী নিহত হয়েছে। ওই এলাকায় সেনাবাহিনীর অভিযান চলাকালে তাদের চার সৈন্যও প্রাণ হারিয়েছেন। খবর এএফপি’র।
কো-অপারেটিভ ডেভেলপমেন্ট অব কঙ্গোর (কোডেকো) বিদ্রোহীরা পার্শ্ববর্তী চারটি এলাকার ২০টিরও বেশি ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়ার এবং এক সেনা অবস্থানে হামলা চালানোর পর ইতুরি প্রদেশের দিজুগু অঞ্চলের দু’টি গ্রামে মঙ্গল ও বৃহস্পতিবার এ লড়াই হয়।
এক বিবৃতিতে কঙ্গোর সেনা মুখপাত্র লে. জুলেস এনগঙ্গো বলেন, সামরিক বাহিনীর সদস্যরা সেখানে ‘কোডেকো বিদ্রোহীদের ২৭টি লাশ খুঁজে পেয়েছে এবং তারা একে-৪৭ ধাচের তিনটি অস্ত্র উদ্ধার করেছে। এ অভিযানে আমরা চার সৈন্যকে হারিয়েছি।’
তিনি বলেন, সেখানে ‘আমাদের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
ওই এলাকার সেনা মুখপাত্র ক্যাপ্টেন অ্যান্টোনি মুয়ালুশায়ি জানান, পার্শ্ববর্তী উত্তর কিভু প্রদেশে বৃহস্পতিবার সেনা অভিযানে অ্যালিয়েড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) তিন বিদ্রোহী নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat