×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১০-৩১
  • ৭৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চলতি  টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত গতিতে এগোচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তান। এখন পর্যন্ত দুই দলই  সুপার টুয়েলভে ৩টি করে ম্যাচ খেলে সবক’টিতে জয়ী হয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তবে সেমিফাইনালে পাকিস্তানের  সামনে  ইংল্যান্ড পড়ুক চাচ্ছেন না ইংলিশদের সাবেক অধিনায়ক মাইকেল ভন।  
ভারতের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে পাকিস্তান। এরপর নিউজিল্যান্ড ও আফগানিস্তান উভয় দলকেই  ৫ উইকেটে হারায় তারা। টানা তিন জয়ে সুপার টুয়েলভে গ্রুপ-২এর শীর্ষে পাকিস্তান।
অন্য দিকে  সুপার টুয়েলভে অপ্রতিরোধ্য ইংল্যান্ডও। তিন ম্যাচেই দাপট দেখিয়েছে ইংলিশরা। ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে, বাংলাদেশ-অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারায় তারা। তাই সুপার টুয়েলভে গ্রুপ-১এর শীর্ষে ইংল্যান্ড।
সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে পাকিস্তান ও ইংল্যান্ড। কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের সামনে পড়তে চাইছেন না ভন। তার চাওয়া, সেমিফাইনালে ইংল্যান্ডকে যেন  পাকিস্তানের মুখোমুখি হতে না হয় ।
এ প্রসঙ্গে ভন বলেন, ‘এবারের আসরে দারুন ক্রিকেট খেলছে পাকিস্তান। আমি নিশ্চিত পাকিস্তান নিজেদের গ্রুপের শীর্ষ দল হিসেবে  সেমিতে খেলবে। আমি সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে চাই না। আমি সেমিফাইনালে অন্য দলের বিপক্ষে খেলতে পারলে বেশি খুশি হব।’
তার মতে, সেমিফাইনালে ইংল্যান্ড-পাকিস্তান লড়াই না হলেও, সেটি ফাইনালে হবার সম্ভাবনা বেশি। তিনি বলেন, ‘পাকিস্তান ও ইংল্যান্ড দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে। এই দু’দল ফাইনাল খেলার যোগ্যতা রাখে। সেমিফাইনালে না হলেও ফাইনাল খেলবে পাকিস্তান ও ইংল্যান্ডই।’
নিয়মনুযায়ী সুপার টুয়েলভে গ্রুপ-১এর চ্যাম্পিয়নের সাথে গ্রুপ-২এর রানার্স-আপ সেমিফাইনালে মুখোমুখি হবে। আর গ্রুপ-২এর রানার্স-আপের সাথে খেলবে গ্রুপ-২এর চ্যাম্পিয়ন দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat