×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১০-৩১
  • ৬৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তালেবানকে স্বীকৃতি দিতেই হবে বলে মন্তব্য করেছেন তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। শনিবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই। কাবুল দখলের দুইমাস পেরোলেও এখনো কোনো দেশ স্বীকৃতি দেয়নি তালেবানকে।
প্রতিবেদনে বলা হয়, মুজাহিদ বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছি কারণ তারা আমাদের স্বীকৃতি দেয় নি অতীতে। যদি আমাদের স্বীকৃতি না দেওয়া হয় তাহলে এই অঞ্চল ও বিশ্বের জন্য সমস্যা কেবল বাড়বেই।
এদিকে দীর্ঘদিন পর আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারে জনসমক্ষে এসেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এমন এক সিনিয়র তালেবান নেতা এ তথ্য জানিয়েছেন রয়টার্সকে। কান্দাহারের একটি ধর্মীয় বিদ্যালয় জামিয়া দারুল আলুম হাকিমিয়া পরিদর্শন করেন আখুন্দজাদা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat