×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১১-০৪
  • ৮৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় আসছেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। আগামীকাল মুক্তির কথা রয়েছেন তাদের ‘সূর্যবংশী’ সিনেমাটি। শুরু থেকেই এই জুটিকে একসঙ্গে দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। সেটা সিনেমাটির ভিন্নধর্মী প্রচারণার অংশগুলোতে থেকে বারবার বোঝা গেছে।
সিনেমাটি সংশ্লিষ্ট যা কিছু প্রকাশিত হয়েছে দর্শকরা সাদরে গ্রহণের পাশাপাশি প্রশংসিত হয়েছে। এবার তেমনই আরও একটি গান দিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন অক্ষয়-ক্যাটরিনা। গতকাল ‘সূর্যবংশী’ সিনেমার ‘নাজা’ শিরোনামের একটি গান প্রকাশ করা হয়েছে। যা এরইমধ্যে টুইটার ট্রেন্ডে শীর্ষে অবস্থান করছেন। এছাড়া গানটিতে ক্যাটরিনা-অক্ষয়ের সাবলীল উপস্থিত দারুণ প্রশংসিত হচ্ছে। অনেকেই মন্তব্য করছেন জীবনের সেরা নাচটি দেখছেন তারা! গানটিতে কণ্ঠ দিয়েছেন পাভ ধারিয়া ও নিখিতা।
জানা গেছে, সূর্যবংশী নির্মাতা রোহিত শেঠির চতুর্থ পুলিশ অ্যাকশন ঘরানার সিনেমা হতে যাচ্ছে। সিনেমাটিতে অক্ষয় বীর সূর্যবংশীর ভূমিকায় অভিনয় করেছেন। এতে অক্ষয়ের প্রেমিকা রূপে ধরা দেবেন ক্যাটরিনা।
এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘সিনেমাটি মুক্তির আগে থেকেই দারুণ সাড়া পাচ্ছি। মনে হচ্ছে আমার মতো দর্শকরাও সিনেমাটির জন্য মুখিয়ে আছেন। কৃতজ্ঞতা সবার প্রতি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat