×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১১-০৫
  • ৮৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আলিয়া ভাট-অজয় দেবগণের মুক্তি প্রতীক্ষিত ‘দগাঙ্গুবাঈ কটিয়াদি’ সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শক আগ্রহ তুঙ্গে রয়েছে। বিগ বাজেট, গল্প ও কাস্ট নিয়ে নির্মাতা সঞ্জয়লীলা বানসালিও দারুণ একটি সিনেমা উপহার দিতে যাচ্ছেন।
আগামী ৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির তারিখও ঘোষণা করেছেন নির্মাতা। এদিকে মুক্তির আগেই সিনেমাটি ব্যবসা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন চলচ্চিত্রবোদ্ধারা। কারণ একই সময়ে মুক্তি পাচ্ছে আরেকটি বিগ বাজেট ও আলোচিত সিনেমা ‘আরআরআর’। রাজমৌলির এই সিনেমাটি ৭ জানুয়ারি থিয়েটারে আসবে। একই সময়ে প্রত্যাশিত দুটি সিনেমা হলে গড়ালে উভয়ই লসের মুখ দেখতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।
এ নিয়ে সঞ্জয়লীলা বলেন, ‘আমি অনেক আগে থেকেই মুক্তির তারিখ ঘোষণা করেছি। এখান থেকে সরে আসার সুযোগ নেই। তবে আমার সিনেমায় তেমন কোনো প্রভাব পড়বে না।’
রাজমৌলি বলেন, ‘আমার মনে হয় না একসঙ্গে মুক্তি পেলে ব্যবসায়িক ক্ষেত্রে প্রভাব পড়বে। কারণ আমার মনে হয় দর্শকরা দুটি সিনেমাই গ্রহণ করবেন।’
এ প্রসঙ্গে আলিয়া ভাট বলেন, ‘পাশাপাশি সময়ে অনেক সিনেমাই এর আগে মুক্তি পেয়েছে এবং সফলতাও পেয়েছে। তাই আমার মনে হয়, নির্মাতা ভুল সিদ্ধান্ত নেননি। তাছাড়া দুটি সিনেমার গল্প ও নির্মাণ কিন্তু আলাদা। অভিনয়ও আলাদা তারকারা করেছেন। দর্শকরা সবার সিনেমাই দেখতে চান। নিশ্চয় তারা দুটি সিনেমা দেখতেই হলে আসবেন বলে আমার বিশ্বাস।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat