×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১১-০৫
  • ৭২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ) জেলার নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউনিয়নের মানিক মুড়ায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মুজিববর্ষ উপলক্ষে ১১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। আজ সকাল ১০টায় নাঙ্গলকোট উপজেলা নিবার্হী কর্মকর্তা লামইয়া সাইফুল ১১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন।
ঙ্গলকোট উপজেলা নিবার্হী কর্মকর্তা লামইয়া সাইফুল বলেন, প্রত্যেক সুবিধাভোগীর হাতে জমির দলিল, নামজারি, জমির কবুলিয়তনামা ও ঘরের চাবি হস্তান্তর করা হবে।
ঘর পেয়ে আনন্দে আপ্লুত হোসনেয়ারা নামে এক নারী নিজের দুর্দশার কথা জানিয়ে বলেন, তার স্বামী কাজ পায় না। খেয়ে-না খেয়ে দিন যায় তাদের সংসার। কোথাও মাথা গোঁজার ঠাঁই ছিল না। কোনোদিন ভাবেননি তাদের ঘর হবে। শেখের বেটি শেখ হাসিনা আমাদেরকে ঘর দিয়েছে এই বলে খুশিতে উপকারভোগী ওই নারী কাঁদতে থাকেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হক, জোড্ডা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ রানা ভূঁইয়া, উপজেলা প্রকল্প কর্মকর্তা শামীমা আক্তার, ভূমি উপসহকারী কর্মকর্তা নিত্যানন্দ সূত্রধর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat