×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-০৬
  • ৮৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলার রামগতিতে জাটকা বিক্রি ও পরিবহণের অপরাধে ৭ বিক্রেতাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। এসময় জব্দকৃত ২০ মণ জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টার দিকে রামগতি উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এম শান্তুনু চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার আবুল হাসনাত খান, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান ও কোস্টগার্ড কমান্ডার মোহাম্মদ মহসীন।
উপজেলা প্রশাসন জানায়, শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট এলাকায় জাটকা বিক্রি ও পরিবহণের গোপন খবরে কোস্টগার্ড অভিযান চালায়৷ এসময় ২০ মণ জাটকাসহ ৭ জন বিক্রেতাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকের ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এম শান্তুনু চৌধুরী বলেন, জাটকা শিকার বিক্রিও পরিবহণ আইনত দন্ডনীয়। জাটকা বিক্রি ও পরিবহণের অপরাধে ৭ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সংশ্লি­ষ্ট প্রশাসনকে জাটকা সংরক্ষণে অভিযান অব্যাহত রাখতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat