×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১১-০৮
  • ৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

নেদারল্যান্ড ও যুক্তরাজ্য সফরে যাচ্ছে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সরকারি ও বেসরকারি শিল্পোদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল। ১৫ সদস্যের প্রতিনিধিদল আজ সোমবার রাতে নেদারল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হবেন।
ইউরোপের বাজারে সতেজ শাকসবজি, ফলমূল ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে এ সফর।
নেদারল্যান্ডে থেকে ১৩ নভেম্বর যুক্তরাজ্যে যাবে প্রতিনিধি দল। এ সফরে প্রতিনিধিদল নেদারল্যান্ড এবং যুক্তরাজ্যের কৃষি ও খাদ্য বিষয়ক বিভিন্ন সরকারি দপ্তর/সংস্থার প্রধান, শীর্ষস্থানীয় বেসরকারি উদ্যোক্তা, ব্যবসায়ী, চেইনসপের সাথে আলোচনা করবেন। একইসাথে, দেশে কৃষিপণ্যের প্রক্রিয়াজাত বৃদ্ধি করতে কৃষি প্রক্রিয়াজাতকরণ ফার্ম, গবেষণা সেন্টার, অ্যাক্রিডিটেশন ল্যাব, সংগ্রহোত্তর প্রযুক্তি প্রভৃতি পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় করবেন।
প্রতিনিধিদলে মন্ত্রণালয়ের/সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় কৃষিপণ্য রপ্তানিকারক ও খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ রয়েছেন। এদের মধ্য রয়েছেন- প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, এসিআই এগ্রো লিংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এফএইচ আনসারী, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চিফ অপারেটিং  অফিসার পারভেজ সাইফুল ইসলাম, জেমকন গ্রুপের ডিরেক্টর কাজী ইনাম আহমেদ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো: মোস্তফা কামাল, গ্লোবপ্যাক ফুডস অ্যান্ড বেভারেজ (ইউকে) লিমিটেডের ডিরেক্টর নুরুল ইসলাম এবং বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবল অ্যান্ড এলাইড প্রোডাক্ট এক্সপোর্টার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট জাহাঙ্গীর হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat