×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১১-০৮
  • ৮৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, পদ্মা সেতুতে একই দিনে সড়ক ও রেল পথ উদ্বোধনের চেষ্টা চলছে। পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রজেক্টের ১৭২ কিলোমিটার রেল লাইন ঢাকা থেকে যশোর পর্যন্ত যাবে।
আজ বিকালে মুন্সীগঞ্জের মাওয়ায় রেল লিঙ্ক প্রকল্পের সাইডে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রেল মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি সংসদ সদস্য ফজলে করীম এমপি, কমিটির সদস্য সাইফুজ্জামান শিখর এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, রেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের প্রধান মেজর জেনারেল মোঃ জাহিদ, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আফজাল হোসেন প্রমুখ।
নুরুল ইসলাম সুজন জানান, পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রজেক্টের মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে ৩টা ভাগে পরিকল্পনা গ্রহণ করে কাজ চলছে। প্রথম ভাগ ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৭১ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ভাগ ঢাকা থেকে মাওয়া পর্যন্ত অংশের ৪৩ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আর তৃতীয় ভাগ ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮১ কিলোমিটারের কাজের অগ্রগতি ৩৬ শতাংশ। পুরো প্রকল্পের কাজের গড় অগ্রগতি ৪৬ শতাংশ। এর আগে প্রকল্প সংশ্লিষ্টরা মন্ত্রীকে মাওয়া রেল লিঙ্ক প্রকল্পের সাইড অফিসের সম্মেলন কক্ষে মাল্টি মিডিয়া প্রজেক্টরে প্রকল্পের অগ্রগতিসহ সকল বিষয়ে অবহিত করেন।
পরে মন্ত্রী পদ্মা সেতুর মাওয়া প্রান্তে রেল প্রকল্প এলালাকা পরিদর্শন করে ভাঙ্গা পর্যন্ত প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat