×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১১-০৯
  • ১৩৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীনে পুনরায় করোনা বৃদ্ধি পাওয়ায় এই মহামারি পুরোপুরি নির্মূলে “জনযুদ্ধের” অংশ হিসাবে কোভিড আক্রান্ত নগরীগুলোতে ভাইরাস ছড়িয়ে পড়ার সর্বশেষ উৎস খুঁজে বের করার জন্য সন্ধানদাতাদের হাজার হাজার ডলার দেয়ার প্রস্তাব করা হয়েছে। 
চীন মঙ্গলবার স’ানীয়ভাবে ৪৩ জনের কোভিড ডেল্টা ভেরিয়েন্ট শনাক্ত হওয়ার রিপোর্ট প্রকাশ করেছে। গত তিন সপ্তাহে ২০টি প্রদেশ ও অঞ্চলে এদের শনাক্ত করা হয়। 
বিশ্বের অনেক দেশ কোভিড বিধিনিষেধ প্রত্যাহার করলেও বেইজিং কর্মকর্তারা শূন্য কোভিড কৌশল হিসেবে কঠোরভাবে সীমান্ত বন্ধ, নির্দিষ্ট লক্ষ্যস্থলে লকডাউন এবং দীর্ঘ মেয়াদে কোয়ারেন্টাইন বজায় রেখেছে। 
তবে বর্তমানে চীনের ৪০টির বেশী শহরে করোনার প্রাদুর্ভাব রয়েছে, রাশিয়ার সীমান্তের কাছে উত্তরাঞ্চলীয় শহর হেইহি’র কর্মকর্তরা বলেছেন, যারা করোনার উৎস সম্পর্কে তথ্য দেবে তাদের ১ লাখ ইউয়ান (১৫,৫০০ ডলার) পুরস্কার দেয়া হবে।
নগর সরকার এক বিবৃতিতে বলেছে, “যত তাড়াতাড়ি সম্ভব এই ভাইরাসের প্রতিরোধ ও নিয়ন্ত্রন যুদ্ধে প্রাদুর্ভাবের উৎস উদঘাটন করার জন্য এর ট্রান্সমিশন শৃংঙ্খল খুঁজে বের করতে হবে, এ জন্য জনগণকে পুরস্কৃত করতে হবে।”
কর্মকর্তারা জানিয়েছেন, চোরাচালান, অবৈধ শিকার, আন্ত:সীমান্তে মাছ ধরার ঘটনা বিষয়ে অবিলম্বে জানাতে হবে। অনলাইনে আমদানিকৃত পণ্যগুলো অবিলম্বে জীবানুমুক্ত করতে হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat