×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১১-১৪
  • ১০১৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের ৬ষ্ঠ জনশুমারী ও গৃহগণনা ২০২১ আগামী ২৪ থেকে ৩০ ডিসেম্বর সময়ে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
রোববার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান। পরিকল্পনামন্ত্রী বলেন,‘ বাংলাদেশ পরিসংখ্যাণ ব্যুারো (বিবিএস) প্রতি ১০ বছর পর দেশের প্রকৃত জনসংখ্যা ও গৃহের অবস্থা জানার জন্য জনশুমারী ও গৃহগণনা পরিচালনা করে থাকে। এবার ৬ষ্ঠ জনশুমারী ও গৃহগণনা ২০২১ আগামী ২৪ থেকে ৩০ ডিসেম্বর সময়ে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে।’
উল্লেখ্য, স্বাধীন বাংলাদেশে প্রথম জনশুমারী হয় ১৯৭৪ সালে। এরপর ১৯৮১ সালে দ্বিতীয়, ১৯৯১ সালে তৃতীয়, ২০০১ সালে চতুর্থ এবং ২০১১ সালে পঞ্চম জনশুমারী অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat