×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-১৫
  • ৩৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, করোনাকালীন শ্রম অধিদপ্তরের শ্রম কল্যাণ কেন্দ্রের মাধ্যমে সারা দেশে এক লাখ ৩৫ হাজার ৬’শ শ্রমিককে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
আজ সোমবার খুলনা মহানগরীর রূপসা এলাকায় বিভাগীয় শ্রম দপ্তর আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী “ফ্রি মেডিকেল ক্যাম্প” এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, শিল্পের উৎপাদন বৃদ্ধির জন্য শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা সবার আগে। শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা প্রদানের জন্য তেজগাঁও শিল্প এলাকায় শ্রম অধিদপ্তরের নিজস্ব জমিতে ‘ন্যাশনাল লেবার হাসপাতাল’ নির্মাণের উদ্যোগ নিয়েছি। সুস্থ শ্রমিক উৎপাদনে বেশি শ্রম দিতে পারে। এতে মালিকের লাভ, শ্রমিকের লাভ, দেশের লাভ।
বেগম মন্নুজান সুফিয়ান বলেন, শ্রমিকদের স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়ে কারখানা মালিকদের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এখন মালিকগণও তাদের শ্রমিকদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা রাখছেন। সবাই মিলে শ্রমিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে সকল সেক্টরে নিরাপদ কর্মপরিবেশ অর্জন আরো সহজ হবে।
বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বক্তব্য রাখেন।
জাতির পিতার জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে শ্রম কল্যাণ কেন্দ্রের দু’জন চিকিৎসক শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদান করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat