×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১১-১৮
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ কিশোরগঞ্জে গুরুদয়াল ডিগ্রী কলেজ পরিদর্শন করেন।এছাড়া, আজ দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেখানে নির্মিতব্য শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
আইটি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭০ কোটি টাকা ব্যয়ে আইসিটি বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করবে।আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপ্রধান বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির পথ উন্মুক্ত হবে। রাষ্ট্রপতি প্রশিক্ষণের মান যাতে বিশ্বমানের হয় সে ব্যাপারে শুরু থেকেই উদ্যোগ নেওয়ার উপর জোর দেন ।সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন ও রেজওয়ান আহমেদ তৌফিক, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এবং রাষ্ট্রপতির সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।তিনি কিশোরগঞ্জে সাতদিনের সফর শেষে আজ বিকেলে ঢাকা ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat