×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১১-২৩
  • ৯৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে সোনা মিয়া হত্যাকান্ডের ঘটনায় দীর্ঘ ১৮ বছর পর তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছে বিজ্ঞ আদালত। এ মামলার আরো ৫ আসামীকে খালাস দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।
মামলার বিবরণে জানাগেছে, ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে কাশিয়ানীর সোনা মিয়াকে পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়।
দীর্ঘ শুনানী শেষে ১৮ বছর পর হত্যা মামলার আসামী মো. তোতা মুন্সী, লেবু শেখ ও মো. বাদশা শেখকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন বিজ্ঞ আদালতের বিচারক। এ মামলার রায় চলাকালে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামীরা পলাতক ছিলেন।
এ মামলার অপর ৫ আসামী বেলায়েত হোসেন, পটু শেখ, মো. নজরুল ইসলাম, মো. লিয়াকত শেখ ও হাবিল শেখকে খালাস দেয়া হয়।
মামলায়টি সরকার পক্ষে এপিপি মো. শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষে ফজলুল হক খান ও মো. আবু তালেব শেখ পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat