×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১১-২৪
  • ৯৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফ্রিকার দেশ আলজেরিয়া বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়াতে আগ্রহী। ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি আজ বুধবার বিকেলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মোঃ জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ব্যবসা-বাণিজ্য বাড়াতে দু’দেশের ব্যবসায়ী পর্যায়ে সমঝোতা স্বারক সইয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন ।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে আলজেরিয়া পাট ও পাটজাত পণ্য, ওভেন ও নিটওয়্যার, হোম টেক্সটাইল এবং ফুটওয়্যার আমদানির পাশাপাশি প্রতিবছর বিপুল পরিমাণ ভোগ্যপণ্য, দানাদার খাদ্যশস্য, দুগ্ধজাত পণ্য, প্লাস্টিক সামগ্রী ও ওষুধ আমদানি করে থাকে। তিনি এ সময়ে বলেন, আলজেরিয়ায় কৃত্রিম ফিলামেন্টস, গ্লাস ও সিরামিকস, চামড়াজাত পণ্য, ইলেকট্রনিক সামগ্রীর সম্ভাবনাময় বিশাল বাজার রয়েছে।  আলজেরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং এফবিসিসিআই’র সঙ্গে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলে দু’দেশই লাভবান হতে পাওে বলেও তিনি মন্তব্য করেন।
আলজেরীয় রাষ্ট্রদূতের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, এফবিসিসিআই’র সঙ্গে বিশ্বের ৫০টিরও বেশি দেশের বাণিজ্য সংগঠনগুলোর প্রায় দেড়শ’ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আলজেরিয়ার বাণিজ্য সংগঠনের সাথে চুক্তি হলে দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়বে উল্লেখ করে তিনি বলেন, খুব শিগগিরই এ সংক্রান্ত খসড়া চুক্তি আলজেরিয়ার ঢাকাস্থ দূতাবাসে পাঠানো হবে। 
এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি আমিন হেলালী এবং মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat