×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-২৫
  • ১২৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের জন্য দেশের সব ধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেনে ভাড়া অর্ধেক করতে নির্দেশনা চেয়ে আনা রিটের শুনানি হবে আগামী রোববার।
রিটটি বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আজ বৃহস্পতিবার রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হয়। 
রিটটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আদালত আগামী রোববার রিটের শুনানির জন্য তালিকায় দেবে। ওই দিন শুনানি হবে।’ 
শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার নির্দেশনা চেয়ে গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।
রিটে স্বরাষ্ট্রসচিব, নৌসচিব, সড়কক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব, রেলপথ মন্ত্রণালয় সচিব, আইজিপি’কে বিবাদী করা হয়েছে।
রিটে শিক্ষার্থীদের জন্য ভাড়া অর্ধেক করার বিষয়ে অন্তর্ব্তীকালীন আদেশ চাওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সব ধরনের পরিবহনে অর্ধেক ভাড়ার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের কেন নির্দেশ দেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারির আর্জি পেশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat