×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১১-২৫
  • ৫৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা আগামী বছরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে রাজনৈতিক আলোচনার শুরু করার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছে। 
বাংলাদেশে নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলে বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে এ কথা বলা হয়। আজ এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বৈঠকে উন্নয়ন ও বাণিজ্য অংশীদার হিসাবে ইইউ’র ভূমিকার প্রশংসা করে বলেন, আগামী বছরে ইইউ’র সঙ্গে রাজনৈতিক আলোচনার জন্য ঢাকা অধীর আগ্রহে প্রতীক্ষা করছে। 
বৈঠকে ইইউ’র রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য উদ্বেগের বিষয় নিয়ে ব্রাসেলসে আরো আলোচনা হবে। 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জলবায়ু বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অন্যান্য সোলার আঞ্চলিক কানেক্টিভিটি প্রজেক্টের পাশাপাশি আঞ্চলিক হাইড্রোপাওয়ার প্রজেক্টে আরো সহায়তা প্রদানে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংককে উৎসাহিত করেন। 
শাহরিয়ার আলম জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধীন ইউনিভার্সেল প্রিওডিক রিভিও (ইউপিএন) বাস্তবায়নে বাংলাদেশের সাথে সম্পৃক্ত হবার জন্য ইইউকে ধন্যবাদ জানান। 
বৈঠতে তিনি শ্রমিক অধিকার এবং অবিভাসন ইস্যু নিয়ে আলোচনা করেন। ইইউ রাষ্ট্রদূত বৈঠকে আগামী বছরে আসন্ন দ্বিপক্ষীয় বেঠকের কিছু বিষয় নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat