×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১১-২৬
  • ৭১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে এখন সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিম।আজ  চট্টগ্রামে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেন মুশফিক। এই খেলার পথে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে টপকে শীর্ষ স্থান দখল করেন মুশফিক।
এই টেস্টের আগে ঘরের মাঠে মুশফিকের রান ছিলো ২৫৮২। আজ ৮২ রানের ইনিংসের পর মুশির সংগ্রহ এখন ২৬৬৪। ৪৪ টেস্টের ৭৮ ইনিংসে ব্যাট করেছেন তিনি। ৩টি সেঞ্চুরি ও ১৫টি হাফ-সেঞ্চুরি আছে তার। গড়- ৩৭.৫২। অন্য দিকে  ৩৭ ম্যাচের ৭০ ইনিংসে ৩৭.৯৭ গড়ে ২৬২০ রান তামিমের। ৫টি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরি আছে তামিমের।   
তামিমের পর এই তালিকার তৃতীয়স্থানে আছেন সাকিব আল হাসান। ৩৮ ম্যাচের ৬৮ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরিতে ২৫৪৫ রান করেছেন সাকিব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat