×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১২-০১
  • ৭২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আইসিসি টেস্ট ব্যাটিং র‌্যাংকিং  তালিকায় ২৪ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের। ৫৯৭ রেটিং পয়েন্ট নিয়ে ৩১তম স্থানে জায়গা করে নিয়েছেন লিটন।
গতকাল শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে দুই ইনিংসে যথাক্রমে ১১৪ ও ৫৯ রান করেন লিটন। টেস্ট ক্যারিয়ারে এটাই ছিল কার  প্রথম সেঞ্চুরি । প্রথম ইনিংসে ৪৯ রানে ৪ উইকেট পতনের পর মুশফিকের সাথে ২০৬ রানের জুটি গড়েন লিটন। দ্বিতীয় ইনিংসেও দলের পক্ষে লড়াকু ইনিংস খেলেছেন লিটন।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৯১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে ১৬ রানের বেশি করতে পারেননি তিনি। দুই ইনিংসে ১০৭ রান করায়  র‌্যাংকিংয়ে ৩ ধাপ উন্নতি হয়েছে মুশফিকের। এতে সেরা বিশের তালিকায় প্রবেশ করলেন মুশফিক। ৬৪৫ রেটিং নিয়ে ১৯তম স্থানে রয়েছেন মুশি।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক। ৬ ও ০ রান করেন তিনি। ফলে ব্যাটারদের র‌্যাংকিংয়ে ৫ ধাপ নিচে নেমে গেছেন মোমিনুল। ৫৬৬ রেটিং নিয়ে ৩৫তম স্থানে আছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে না খেলেও ৩ ধাপ পিছিয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তামিম ৩০তম ও সাকিব ৪২তম স্থানে আছেন।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দারুন ব্যাট করেছেন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক। আবিদ ১৩৩ ও ৯১ রান করে ম্যাচ সেরাও হন। তাই র‌্যাংকিংয়ে ২৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২০তম স্থানে আবিদ।
অভিষেক ম্যাচ খেলতে নামা শফিক করেছেন ৫২ ও ৭৩ রান। এতে র‌্যাংকিংয়ে প্রবেশ করে ৮৩তম স্থানে জায়গা করে নিয়েছেন শফিক।
টেস্ট ব্যাটিং  র‌্যাংকিংয়ে তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat