×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১২-০১
  • ৮৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘কহোনা প্যায়ার হ্যায়’ খ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠায় এই সিদ্ধান্ত নিয়েছেন ভোপালের আদালতে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তা জামিনযোগ্য। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে হাজির হতে হবে ভোপালের আদালতে।
আমিশার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছে ইউটিএফ টেলিফিল্ম প্রাইভেট লিমিটেড। সংস্থাটির অভিযোগ, সিনেমা তৈরির প্রতিশ্রুতি দিয়ে নিজ প্রযোজনা সংস্থার নামে ৩২ লক্ষ ২৫ হাজার টাকা নিয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী। পরে তা চেকের মাধ্যমে ফেরত দিয়েছেন। কিন্তু সেই চেক বাউন্স হয়ে যায়।
আগামী ৪ ডিসেম্বরের মধ্যে অভিনেত্রীকে আদালতে হাজির হতে হবে। তা না হলে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হবে বলেও জানা গিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat