×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১২-০৫
  • ৭২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী ইউজিসির প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন।
আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তিনি যোগদান করবেন।দুই বছরের জন্য ইউজিসির প্রফেসর হিসেবে গবেষকের দায়িত্ব পালন করবেন তিনি।
আজ বিএসএমএমইউয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ‘ইউজিসি প্রফেসরশিপ’ নিয়োগ কমিটির এক সভায় সম্প্রতি এ সিদ্ধান্ত গৃহীত হয়।
অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জীকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ তার কার্যালয়ে ইউজিসির নিয়োগপত্র শিক্ষক অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জীর হাতে তুলে দেন এবং অভিনন্দন জানান।
উল্লেখ্য,অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে কার্ডিওলজি বিভাগে কর্মরত আছেন। বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজির অধ্যাপক ও ক্লিনিক্যাল কার্ডিওলজির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুলাই পর্যন্ত তিনি কার্ডিওলজির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat