×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-০৬
  • ৭৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, শিশুদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতন করতে স্কুল কারিকুলামে এই বিষয় অন্তর্ভূক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী আজ সকালে কুড়িগ্রামের রাজারহাট হ্যালিপ্যাড মাঠে রাজারহাট উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় (ভার্চুয়ালি) এ কথা বলেন।
তিনি বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের সকল বইয়ের পেছনে সরকার ন্যাশনাল হেল্প লাইন,১০৯ ও ৯৯৯ চালু করেছে। যেন বাল্য বিয়ে অথবা নারী নির্যাতনের ঘটনা ঘটলে  আক্রান্তরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। 
প্রতিমন্ত্রী বলেন, বাল্য বিবাহ সমাজের অভিশাপ। এটি নারীর বিকাশ ও স্বাবলম্বী হবার বড় একটি বাঁধা; যা দেশের অগ্রগতির অন্তরায়। বাংলাদেশের মেয়েরা এখন নিজেরা নিজেদের বিয়ে বন্ধ করছে এবং এ জন্য আন্তর্জাতিক স্বীকৃতিও পাচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠি নারী। অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে কোন দেশের সত্যিকার উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার সমাজকে বাল্য বিবাহের অভিশাপ থেকে মুক্ত করতে সরকারের বিরামহীন প্রয়াস অব্যাহত আছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat