×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১২-০৬
  • ৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ জানিয়েছে, বাংলাদেশের ঐতিহাসিক ৫০তম বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতীয় রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দের আসন্ন সফরে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে পারস্পারিক প্রাধান্যের প্রতিফলন ঘটবে।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন, পরস্পারিক বিশ্বাস ও সমঝোতার ভিত্তিতে গড়ে ওঠা বহুমুখী ও অবিচ্ছেদ্য অংশীদারিত্ব আরো সুদৃঢ় ও জোরদার জন্য লক্ষ্যে এ সফর উভয় দেশের অভীন্ন ইচ্ছার বহিঃপ্রকাশ।
বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের আমন্ত্রণে ভারতীয় রাষ্ট্রপতি ১৫ থেকে ১৭ ডিসেম্বর বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসবেন।
সফরকালে কোবিন্দ বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে একটি প্রতিনিধিদল পর্যায়ের বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সাথে দেখা করবেন।
কোবিন্দের তিন দিনের সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাঁর সাথে দেখা করবেন।
এর আগে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত-বার্ষিকী এবং ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ২০২১ সালের ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করেন।
ইন্ডিয়া’স নেইবারহুড ফার্স্ট পলিসি’র একটি প্রধান স্তম্ভ হিসেবে বাংলাদেশকে অভিহিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় দেশে কোভিড-১৯ মহামারির চ্যালেঞ্জ মোকাবিলায় পরস্পরকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে।  
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভারত ও বাংলাদেশ উভয়ে অংশীদারিত্ব ও আঞ্চলিক-সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা ও প্রতিরক্ষা, পানি সম্পদ, বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ, স্বাস্থ্য, সংস্কৃতি ও মানুষের সাথে মানুষের সম্পর্ক, জ্বালানি ও বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে  প্রগতিশীল, সমন্বিত ও বাস্তবভিত্তিক সহযোগিতা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat