×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১২-০৯
  • ৭৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের ৪৭০ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৪০১  উপজেলায়  কমপ্লেক্স নির্মাণ সম্পন্ন হয়েছে। 
এতে প্রায় ৯৮০ কোটি টাকা ব্যয়ে হয়েছে। এছাড়া  আরও ৩২ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজ চলমান রয়েছে। আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সভায় সভাপতিত্ব করেন। 
সভায় জানানো হয়, ২০২১-২২ অর্থবছরে  বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দের নভেম্বর  পর্যন্ত শতকরা ২০.৫৯  ভাগ অর্থ ব্যয় করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সেখানে জাতীয় পর্যায়ে ব্যয় শতকরা প্রায় ১৮ ভাগ। ৬৪ জেলাতেই জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে । এজন্য সরকারের ব্যয় হয়েছে প্রায় ১৩৮ কোটি টাকা। এছাড়া ১৫৬টি স্থানে  স্মৃতিসৌধ এবং ২০ টি স্মৃতি জাদুঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। ১১০ টি স্থানে স্মৃতিসৌধ এবং ৪৩ টি স্মৃতি জাদুঘর  নির্মাণ কাজ চলমান রয়েছে।
সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক  মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পগুলো জাতীয় চেতনার সঙ্গে সম্পর্কিত। যথাযথ মান এবং স্বচ্ছতা নিশ্চিত করে নির্ধারিত সময়ে প্রকল্পগুলোর কাজ সম্পন্ন করতে হবে। চলতি অর্থবছরে আরও সফলভাবে প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য মন্ত্রী প্রকল্প পরিচালকদের তাগিদ দেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১০টি প্রকল্প চলমান রয়েছে। এছাড়া  আরও ৬ টি নতুন প্রকল্প প্রক্রিয়াধীন।
সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক মো. জহুরুল ইসলাম রোহেল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুর রহমানসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat