×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১২-১২
  • ৮৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলায় আজ হত্যা মামলার রায়ে একব্যক্তিকে মৃত্যুদন্ড এবং অপর নয়জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। 
আজ রোববার দুপুরে নারায়নগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিন এ রায় প্রদান করেন। 
জেলার সোনারগাঁও উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে সংঘটিত হত্যা মামলার রায়ে আদালত এ দন্ড প্রদান করেন। 
আদালত রায়ে প্রধান আসামি জাহিদুলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড এবং একই সাথে পঞ্চাশহাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। 
অন্যদিকে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলো- নজরুল, আলমগীর, আসাদ, শাহজামাল, জুয়েল, মমতা বেগম, কল্পনা, কামাল। যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি আদালত তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ এসব তথ্য জানান। 
তিনি জানান, ২০১১ সালের ৯ নভেম্বর জেলার সোনারগাঁও উপজেলার মুছাচর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মফিজুল ইসলামের বাড়িঘরে হামলা চালায় আসামিরা। হামলায় গুরুতর আহত মফিজুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এই ঘটনায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা শহীদুল্লাহ। তদন্ত শেষে পুলিশ ১০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
তিনি আরও জানান, এ মামলায় মোট ১২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত ১০ আসামির মধ্যে সাতজন আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত জাহিদুল এবং যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসাদ ও আলমগীর পলাতক রয়েছেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat