×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১২-১৩
  • ৮৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা রোববার করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছেন এবং এ ভাইরাসের হালকা উপসর্গ দেখা দেয়ায় তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়। খবর এএফপি’র।
বিবৃতিতে বলা হয়, রোববার সকালে কেপ টাউনে সাবেক প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্কের জন্য আয়োজিত রাষ্ট্রীয় স্মরণ সভা থেকে আসার পর রামাফোসা শারীরিকভাবে কিছুটা খারাপ অনুভব করলেও তিনি মানসিকভাবে শক্ত রয়েছেন এবং চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। তিনি দুই ডোজ টিকা নিয়েছেন।
করোনাভাইরাসের দ্রুত পরিবর্তনশীল ওমিক্রম ভ্যারিয়েন্ট গত মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম সনাক্ত হয় এবং এটি করোনার অন্য যেকোন ধরনের চেয়ে আরো বেশি সংক্রামক হওয়ায় এতে বিশ্বব্যাপী আতংক ছড়িয়ে পড়ে।
রামাফোসা নির্দিষ্ট সময়ের জন্য কেপ টাউনে সেলফ-আইসোলেশনে থাকবেন এবং তিনি আগামী সপ্তাহের জন্য ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজাকে সকল দায়িত্ব অর্পণ করেছেন।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি পশ্চিম আফ্রিকার চারটি দেশ সফর করা প্রেসিডেন্ট এবং দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলের সকলের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে।
গত ৮ ডিসেম্বর জোহানেসবার্গে ফিরে আসার পর প্রেসিডেন্টের করোনাভাইরাস পরীক্ষা করা হলে তখন তিনি নেগেটিভ হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat