×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১২-১৪
  • ৮২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের সাধারন মানুষ।
মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের পাশে জয় বাংলা পদ্মপুকুর বধ্যভূমির স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শাহিদা সুলতানা শ্রদ্ধা জানান। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযুদ্ধ সংসদসহ বিভিন্ন সরকারি, বেসরকারী সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন করেন। এদিকে, টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া, এ দিবসটি উপলক্ষে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাধারন সম্পাদক রবিউল আলম শিকদার, সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, শাহ আকরাম জাফর, শ্যামলকান্তি বোস, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহমেদ মুক্তু মুন্সী বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat