×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১২-২১
  • ৯১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। 
তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নিরপেক্ষ মানুষ। নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব তাঁর উপর।  তিনি নির্বাচন কমিশন গঠনের জন্য বিভিন্ন দলের সাথে সংলাপ শুরু করেছেন। বিএনপি বলছে সেই সংলাপে যাবে না। আমি বিএনপিকে বলব, সংলাপে অংশগ্রহণ না করা দায়িত্বশীল দলের কাজ নয়। আপনারা সুনাগরিক হলে, দায়িত্বশীল দল হলে, জনগণের প্রতি দায়বদ্ধ দল হলে সংলাপে অবশ্যই যাবেন।  নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতিকে গঠনমূলক সুপারিশ প্রদান দেবেন।’
বিজয়ের ৫০ বছর এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় 
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা দেশের জন্য সম্মানের নয়। জাপান, যুক্তরাষ্ট্র,  যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের উন্নত দেশসমূহে যেভাবে নির্বাচন হয়, দেশেও সেই প্রচলিত পদ্ধতিতেই সংবিধান অনুযায়ী  নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, দেশে ৭৫ থেকে ৯৬ পর্যন্ত  দীর্ঘ ২১ বছর স্বৈরাচার, সামরিক ও গণতন্ত্রের লেবাসে স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল। সেই পরিস্থিতিতে গণতন্ত্রকে স্থিতিশীল করতে ৩ বার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। এখন আর সেটির কোন প্রয়োজন নেই। সংবিধান অনুযায়ী দেশের স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন করতে পারে।
অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক একেএম সাইফুল মজিদ, ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন হাওলাদার ও  বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat