×
ব্রেকিং নিউজ :
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে রুশ সতর্কতা দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা
  • প্রকাশিত : ২০২১-১২-২৪
  • ৪৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি দেশের মানুষের জীবনমান উন্নয়নে দিনরাত পরিশ্রম করছেন।
মন্ত্রী আজ মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার চলমান উন্নয়ন কর্মকান্ড বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরিবেশ মন্ত্রী বলেন, করোনা ভাইরাসের কারণে যখন সারা বিশ্বের উন্নয়ন কর্মকান্ড বন্ধ রয়েছে তখনও বাংলাদেশে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে। এতো উন্নয়নের পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে আমাদের সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে মৌলভীবাজার জেলার সার্বিক উন্নয়নের খোঁজ খবর নেন মন্ত্রী। তিনি সততার সঙ্গে এবং সকল কাজের গুণগতমান শতভাগ অক্ষুণœ রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।  
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে মৌলভীবাজারে অনেক উন্নয়ন মূলক কাজ হয়েছে। তিনি যথাসময়ে উন্নয়ন কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat