×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১২-২৭
  • ৬০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ এখন অনেক দূর এগিয়েছে। তবুও সবাইকে সাবধান থাকতে হবে। কারণ, নেকড়ের মতো স্বাধীনতা বিরোধীরা এখনও চারদিকে ঘোরাফেরা করছে। তাই, স্বাধীনতা বিরোধীদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’
আজ সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখা আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘সবাইকে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন ও সৃজনশীল সেবা প্রদান করতে হবে। যাতে এর সুফল সাধারণ মানুষ ভোগ করে। কেবল রুটিন দায়িত্ব পালন নয়, এর মাধ্যমে দেশ-জাতির মঙ্গল হয় এমন কিছু করতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কবির আহমেদ, বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক রূপ রতন পাইনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat