×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০১-০১
  • ১০৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি শুরু হয়েছে আজ। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দুই স্কুলে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
উপাচার্য সময়ের সদ্ব্যবহারের মাধ্যমে নিয়মিত লেখাপড়া করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত জাতি গড়ার লক্ষ্যে শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন এ কথা উল্লেখ করে উপাচার্য বলেন,বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি চালু করে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রধানমন্ত্রীর এ ধরনের যুগান্তকারী সিদ্ধান্তের কারণে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বই বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো.আবদুল হালিম এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার উপস্থিত ছিলেন।
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহুরা বেগমসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat