×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০১-০৩
  • ৭৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অর্থ-আত্মসাতের মামলায় ওয়ান ব্যাংকের গুলশান-১ এর প্রিন্সিপাল অফিসার এমরান হোসেনের আগাম জামিন আবেদন সরাসরি খারিজ করে, তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ  এই আদেশ দেন। আদালতের আদেশে এই আসামিকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
এছাড়া পৃথক আবেদনে এ মামলার দুই নারী আসামিকে তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
তারা হলেন- রাকিবা জাহান ও পেশোয়ারা বেগম।
আসামি এমরান ও পেশোয়ারার পক্ষে ছিলেন- আইনজীবী রুহুল কুদ্দুস। রাকিবা জাহানের পক্ষে ছিলেন- আইনজীবী মো. কামরুল ইসলাম। দুদকের পক্ষে শুনানি করেন- আইনজীবী আশরাফ উদ্দিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আদালতের আদেশের বিষয়টি বাসস’কে জানান।
১৫ ডিসেম্বর দুদক মামলাটি দায়ের করেন। মামলায় ওয়ান ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফয়সাল আদিলসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে চারটি ইন্সুরেন্স কোম্পানির বিভিন্ন ব্যাংক হিসাব ও আসামিদের ব্যাংক হিসাবে অবৈধ প্রক্রিয়ায় ১১ কোটি ৪০ লাখ টাকা স্থানান্তরের মাধ্যমে উত্তোলন করে আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন- ব্যাংকের গুলশান-১ শাখার প্রিন্সিপাল অফিসার, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শফিউল আলম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বিমলেন্দু চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড রিলেশনশিপ ম্যানেজার মুনতাসির রহমান সিদ্দিকী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু কালাম মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ওরফে কে এম সাখাওয়াত হোসেন ও জুনিয়র অফিসার মো. শামিম। এছাড়া ব্যাংকের ওই শাখার সঙ্গে জড়িত অন্য আসামিরা হলেন- আজিজুর রহমান, রাকিবা জাহান, তানভীর হোসেন, পেশোয়ারা বেগম ও সুবু তারা হাওলাদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat