×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০১-০৪
  • ৮৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার চরফ্যাসন উপজেলায় আজ প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ডাকবাংলোর উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের ৪ নং ওয়ার্ডে ৪ তলা বিশিষ্ট বাংলোটি উদ্বোধন করেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। জেলা পরিষদ বাংলোটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি ও পৌর মেয়র মোহাম্মদ মোর্শেদ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র প্রমূখ উপস্থিথ ছিলেন।
প্রায় ২১’শ বর্গফিট জমির উপর নির্মিত বাংলো ভবনটিতে সার্বক্ষণিক লিফট সুবিধা, ভিআইপি কক্ষ, সাধারণ কক্ষ, ভিাইপি লাউন্স, হলরুম, জেনারেটরসহ সব ধরনের সুবিধা রয়েছে।
মূলত চরফ্যাসন একটি পর্যটন এলাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিনোদনের জন্য পর্যটকরা এখানে আসেন। কিন্তু অনেক ক্ষেত্রে পর্যাপ্ত আবাসন সংকটের কারণে সমস্যা পোহাতে হয়। তাই আধুনিক এ বাংলোটি উদ্বোধনের মাধ্যমে সেই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবে আগতরা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat