×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০১-০৬
  • ৫২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উত্তর কোরিয়া বলেছে, তারা হাইপারসনিক ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বৃহস্পতিবার এ কথা বলা হয়। 
উত্তর কোরিয়া এ নিয়ে দ্বিতীয় বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে দেশটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি(কেসিএনএ) এর খবরে বলা হয়েছে, বুধবার হাইপারসনিক যুদ্ধবোমা বহনকারী এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এটি ৭’শ কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম। 
কেসিএনএ ক্ষেপণাস্ত্রটির গতি সম্পর্কে কিছু উল্লেখ করেনি। 
এর আগে সিউল ও টোকিও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানিয়েছিল। কেসিএনএ’র রিপোর্টের আগেই যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষার নিন্দা এবং আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্পের সময়ে ২০১৯ সালে উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা ব্যর্থ হয়। আর এখন এ আলোচনা বন্ধ আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat