×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০১-১৫
  • ৭৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকার এই মুহুর্তে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।
আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সংক্রান্ত কোন বক্তব্য সাম্প্রতিক সময়ে দেননি। করোনা সংক্রমণের ঊর্ধ্ব গতির প্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি মনিটর করছে।
এতে উল্লেখ করা হয়েছে, করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে আবার মিটিং করা হবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে যা বলা হচ্ছে তা গুজব ও ভিত্তিহীন।
সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত কোন রকমের গুজবে কান না দিতে এবং আগাম তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat