×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০১-১৯
  • ৭১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে ৯ হাজার জন। গতকালের চেয়ে সংক্রমণ বেড়েছে ১ দশমিক ১৩ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ২৩ দশমিক ৯৮ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ২৫ দশমিক ১১ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ করোনা আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন।  এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৭৬ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৩৭ হাজার ৮৩০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৫০০ জন। গতকাল ৩৫ হাজার ৫৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৮ হাজার ৪০৭ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৯ লাখ ৬৬ হাজার ২৮৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২৫ হাজার ৬৩১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৮৮ জন। শনাক্তের হার ২৫ দশমিক ৩১ শতাংশ। গতকাল এই হার ছিল ২৬ দশমিক ৩১ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন।
আজ ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং  রাজশাহী ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে বরিশাল, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত  কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৭৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ৬৪ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat