×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০১-২০
  • ৯০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মেক্সিকোতে বুধবার নতুন করে ৬০ হাজারের বেশি মানুষ মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এক দিনের হিসাবে এটি একটি নতুন রেকর্ড। সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
এদিকে এ ভাইরাসে একেবারে পর্যুদস্ত দেশটি বর্তমানে অমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রান্ত সংক্রমণের চতুর্থ ঢেউ মোকাবেলা করছে। খবর এএফপি’র।
মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মোট ৬০ হাজার ৫৫২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত এক দিনের হিসাবে এ সংখ্যা সর্বোচ্চ। মহামারি শুরুর পর থেকে এনিয়ে দেশটিতে সংক্রমণের সংখ্যা বেড়ে প্রায় ৪৫ লাখে দাঁড়ালো।
মেক্সিকোর সরকারি হিসাবে দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৩২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে মোট ৩০২,১১২ জনে দাঁড়ালো। এ সংখ্যা বিশ্বে পঞ্চম সর্বোচ্চ।
অতিসংক্রামক অমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব দেখা দেয়ার এবং বছর সমাপ্তের ঐতিহ্যগত পারিবারিক মিলন মেলার পর বিশ্বের অন্যন্য দেশের মতো মেক্সিকোতেও করোনা ভাইরাস সংক্রমণের নতুন ঢেউ ছড়িয়ে পড়েছে।
তবে প্রতিদিনের হিসাবে মৃতের সংখ্যা আগের ঢেউয়ের সর্বোচ্চ চূড়ার তুলনায় বর্তমানে অনেক কম রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat