×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০১-২৪
  • ৮৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, মোহাম্মদপুরের বসিলায় অবৈধভাবে দখল হওয়া লাউতলা খালকে দখলমুক্ত করে প্রকৃত অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যেই অভিযান পরিচালনা অব্যাহত রেখে ট্রাক টার্মিনাল উচ্ছেদ করে খাল খননের কাজ শুরু করা হয়েছে।
আজ রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় লাউতলা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও খাল খননের কাজ চলাকালে ডিএনসিসি মেয়র একথা বলেন।
 তিনি বলেন, নগরীকে জলজট এবং জলাবদ্ধতার কবল থেকে মুক্ত করতে হলে খালগুলো উদ্ধার করতেই হবে। লাউতলা খালকে উদ্ধার ও খনন করে বুড়িগঙ্গার সাথে সংযুক্ত করে এতে পানি প্রবাহের সৃষ্টি করা হবে। নগরীর প্রত্যেকটি খালই মানচিত্র অনুযায়ী উদ্ধার করা হবে।
আতিকুল ইসলাম বলেন, যারা অবৈধভাবে খালের জায়গা দখল করে, খাল ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন তাদেরকে স্বেচ্ছায় অবৈধ দখল ছেড়ে দিতে হবে। অন্যথায় বিনা নোটিশেই অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে দেয়া হবে।
মেয়র বলেন, খালগুলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিকট হস্তান্তরের পূর্বে যারা দায়িত্বে ছিল তাদের অবহেলার কারণেই খালগুলো দখল ও দূষণে নাজুক অবস্থায় উপনীত হয়েছে।
তিনি অভিযান চলাকালে বসিলাতেই স্থাপিত তাঁর ভ্রাম্যমাণ অফিসে জরুরী ও গুরুত্বপূর্ণ ফাইলপত্র স্বাক্ষরসহ প্রয়োজনীয় অন্যান্য দাপ্তরিক কাজ সম্পাদন করেন।
আতিকুল ইসলাম এর উপস্থিতিতেই এক্সকাভেটর ও বুলডোজার দিয়ে লাউতলা খালের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
 এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক এবং স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat