×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০১-২৬
  • ৮১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলার শেরপুর উপজেলায় আজ ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ। নিহতরা সবাই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী। তবে, তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর আমবাগান নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বগুড়ার শেরপুরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন জানান, ঢাকা থেকে বগুড়াগামী হানিফ পরিবহনের একটি দ্রুতগামি বাস ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর আমবাগান নামক স্থানে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি-চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি-চালিত অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। তাদের সবার বয়স ২৫ থেকে ৫০বছরের মধ্যে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, এ দুর্ঘটনায় বাস ও অটোরিকশার আরও দশজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বানিউল আনাম জানান, দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় জানান চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তিনি জানান, নিহতদের মরদেহ বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat