×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০১-২৭
  • ১০৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়া জেলার দৌলতপুরে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে রফিকুল ইসলাম (৫১) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।
কারাদন্ড প্রাপ্ত আসামি রফিকুল ইসলাম উপজেলার দড়িপাড়া গ্রামের মৃত রসুল মন্ডলের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই আসামিদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, আসামি রফিকুল নিহত জহিরুল ইসলামের (৩০) সঙ্গে হাকিমপুর বাজারে ভূষি মালের ব্যবসা করতেন। ব্যবসায়িক হিসাব-নিকাশকে কেন্দ্র করে জহিরুলের সঙ্গে আসামির তর্ক-বিতর্ক হয়। বিষয়টি মীমাংসা করার জন্য আসামির বাড়িতে গেলে ২০১৬ সালের ২১ জুন রাত সাড়ে ১১টার দিকে হাসুয়া দিয়ে কুপিয়ে জহিরুল ইসলামকে হত্যা করে রফিকুল।
হত্যাকান্ডের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরের দিন ২২ জুন নিহত জহিরুল ইসলামের স্ত্রী শাহনাজ শারমিন নিপা বাদী হয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ড শেষে ২০১৬ সালের ১১ অক্টোবর আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম। সাক্ষ্য প্রমাণ শেষে ২৭ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য্য করেন। এ মামলায় সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালত এ রায় দেন।
আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পরপরই দন্ডপ্রাপ্ত আসামিদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat