×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০১-২৯
  • ৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের  শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরো দুটি জেব্রা অসুস্থ পড়েছে। জেব্রাগুলোর মৃত্যু প্রতিরোধে জরুরি চিকিৎসা এবং অসুস্থতার কারণ উদঘাটনে ইতোপূর্বে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা আজ সাফারি পার্কে এক জরুরি সভায় মিলিত হন। বন বিভাগ কর্তৃপক্ষ মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সকল  পদক্ষেপ গ্রহণ করবে।
বোর্ডের সদস্যরা হলেন, জাতীয় চিড়িয়াখানার অবসরপ্রাপ্ত কিউরেটর ড. এবি এম শহীদুল্লাহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ’র অধ্যাপক ড. রফিকুল আলম, প্রফেসর আবু হাদি মো. নুর আলী খান এবং সাফারি পার্কের ভেটারেনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন।
বিশেষজ্ঞ হিসেবে সভায় যোগদান করেন কেন্দ্রীয় ভেটারেনারি হাসপাতালের পরিচালক ড. শফিউল আহাদ সরদার (স্বপন) ও কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম আজম চৌধুরী (টুলু)।
 সাফারী পার্কে চলতি মাসে  ৯টি জেব্রা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং করণীয় বিষয়ে মতামত প্রদানের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat