×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০১-২৯
  • ১৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর বাসস্ট্যান্ডে আজ দুপুরে এক সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- জাহিদুল ইসলাম (৪০), আব্দুর রহমান (২৫) ও অটোরিকশা চালক আব্দুর রাজ্জাক (৩০)।বরংগাইল হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, আজ শনিবার দুপুর ১২টার দিকে বরংগাইল হাটে পিয়াজ বিক্রি করে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন জাহিদুল ও আব্দুর রহমান। পথিমধ্যে তাদের অটোরিকশাটি মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পাটুরিয়াগামী কমর্ফোট লাইন পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।এ ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশা চালক আব্দুর রাজ্জাক। তাকে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারি (হেলপার) পালিয়ে গেছে।এ ঘটনায় মানিকগঞ্জের শিবালয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat