×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০১-৩১
  • ৮১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোসলেম সরদার হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন বিচারিক আদালত। গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দীন আজ সোমবার দুপুরে এ রায় দেন।
মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন- সদর উপজেলার দত্তডাঙ্গা গ্রামের ঝিলু সিকদারের ছেলে ইকবাল সিকদার (৪০) এবং শাখায়েত সিকদারের ছেলে সেলিম সিকদার (৪২)।
যাবজ্জীবন সাজা প্রাপ্তরা হলেন- দত্তডাঙ্গা গ্রামের সাকায়েত সিকদার, মুরছালিন, ইনামুল সিকদার, আজিজুল সিকদার, ওসমান মুন্সী এবং নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার রায়পাশা গ্রামের পলাশ শেখ।
এর মধ্যে মৃত্যুদন্ড প্রাপ্ত ইকবাল সিকদার এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মুরছালিন ও ইনামুল সিকদার পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, বিগত ২০০৬ সালের ২৯ নভেম্বর রাতে মোসলেম সরদার পার্শ¦বর্তী পিঠাবাড়ি গ্রামে গান শুনতে যায়। রাতে গান শুনে ফেরার পথে পিঠাবাড়ি বিলের মধ্যে সাজাপ্রাপ্তরা তাকে হত্যা করে বিলের মধ্যে লুকিয়ে রাখে। সাথে থাকা ওসমান সিকদার আহত হয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়। ওই বছরের ৩ ডিসেম্বর বিলের মধ্য থেকে পুলিশ মোসলেম সরদারের লাশ উদ্ধার করে। নিহতের ভাই মোহন সরদার বাদী ওই বছরের ৩ ডিসেম্বর এ সংক্রান্ত একটি হত্যা মামলা দায়ের করেন(মামলা নং-১৯২/২০০৬)। তার দেয়া তথ্যমতে পুলিশ তদন্ত শেষ আদালতে চার্জশিট দাখিল করে। জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন শহিদুজ্জামান খান এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন কাজী মেজবাহ উদ্দীন খোকন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat