×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০২-০২
  • ১০৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগ্নেয়গিরির অগ্ন্যুপাতে বিপর্যস্ত টোংগায় করোনা শনাক্ত হওয়ায় বুধবার এর সীমান্ত বন্ধ করে দেয়া হচ্ছে। 
এর আগে প্রশান্তমহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটি করোনা মুক্ত ছিল। 
প্রধানমন্ত্রী সিওসি সোভালেনি মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, রাজধানী নকুয়া’লোফায় চলতি সপ্তাহে দ’ুজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের আইসোলেশানে রাখা হয়েছে।
তিনি  জানান, এরা বন্দরে কাজ করতেন। গত ১৫ জানুয়ারির অগ্ন্যুপাতের পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মানবিক সহায়তা এই বন্দরেই গ্রহণ করা হয়।
তিনি বলেন, এ কারনে দেশব্যাপী আমাদের এই লকডাউন। নৌকা এবং আভ্যন্তরীণ ফ্লাইট চলাচলও বন্ধ থাকবে। 
এছাড়া বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে টোংগার সীমান্ত বন্ধ হয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন। 
প্রতি ৪৮ ঘন্টায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলে সোভালেনি উল্লেখ করেন।
এদিকে রাজধানী থেকে ৬৫ কিলোমিটার দূরের আগ্নেয়গিরি থেকে ভয়াবহ এক অগ্ন্যুপাতে যে পরিস্থিতি তৈরি  হয় তাকে টোংগা কর্তৃপক্ষ নজিরবিহীন দুর্যোগ বলে বর্ণনা করে। 
পরিস্থিতি মোকাবেলায় অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, ফিজি ও ব্রিটেন খাবারপানি, চিকিৎসা ও প্রকৌশল সরঞ্জাম সরবরাহ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat