×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০২-০৩
  • ৯২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের উত্তরপশ্চিমাঞ্চলীয় একটি উপশহরে বিষাক্ত পদার্থ মিশ্রিত কোকেইন পানের পর কমপক্ষে ১৭ জনের মৃত্যু এবং আরো ৫৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে এসব কোকেইনে আফিম মেশানো ছিল। বুধবার কর্র্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
কর্মকর্তারা জানান, এসব কোকেইনে কি মেশানো ছিল তা জানতে তারা দ্রুততার সাথে কাজ করছে। এদিকে গত ২৪ ঘণ্টার বেশি সময়ের মধ্যে যারা এ কোকেইন কিনেছেন, তাদেরকে তা নষ্ট করে ফেলার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে।
বুয়েন্স আয়ার্স প্রদেশের নিরাপত্তা প্রধান, সার্গিও বার্নি টেলিভিশন চ্যানেল তেলাফা’কে বলেন, কর্তৃপক্ষ এ বিষাক্ত কোকেইনের সরবরাহ বন্ধে তা চিহিৃত করার চেষ্টা করছে।
দারিদ্রপীড়িত ট্রেস ডি ফেব্রিরো এলাকার একটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে। সেখানে তারা কোকেইন বিক্রি করেছিল বলে ধারণা করা হচ্ছে।
ভুক্তভোগি পরিবারের সদস্যদের দেয়া বর্ণনা অনুযায়ী কোকেইনের একই ধরনের প্যাকেট ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়।
এসব প্যাকেট পরীক্ষা-নিরীক্ষার করার জন্য রাজধানী বুয়েন্স আয়ার্স প্রদেশের লা প্লাতার একটি পরীক্ষাগারে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat