×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০২-০৩
  • ৭০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৯৬ জন। এই সময়ে মারা গেছেন ৩৩ জন। তাদের মধ্যে পুরুষ ২২ জন ও নারী ১১ জন। 
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ৫৭ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ২৭ দশমিক ৪৩ শতাংশ। আজ তা কমে হয়েছে ২৫ দশমিক ৮৬ শতাংশ। 
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, আজ ৩৩ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৯৪ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৪৪ হাজার ৮৪৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৯৬ জন। গতকাল ৪৪ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৯৩ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৬ লাখ ১৩ হাজার ৬৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২৫ হাজার ৫৬৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৬ হাজার ২৪ জন। শনাক্তের হার ২৪ দশমিক ৫৭ শতাংশ। গতকাল এই হার ছিল ২৪ দশমিক ৫৭ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৬ জন মারা গেছেন।
আজ ঢাকা বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৪ জন, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ২ জন করে এবং রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৫৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৯২ জন। সুস্থতার হার ৮৬ দশমিক ১৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat