×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০২-০৮
  • ৯৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২০৩২ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ আয়োজন করতে চায় ইতালি। আর এ ব্যপারে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার কাছে নিজেদের আগ্রহের কথা জানিয়ে দিয়েছে বলে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) সূত্র নিশ্চিত করেছে।
ডিসেম্বরে উয়েফার পক্ষ থেকে জানানো হয়েছিল ২০২৮ অথকা ২০৩২ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ আয়োজনে আগ্রহী দেশগুলোকে অবশ্যই মার্চের মধ্যে বিডে অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করতে হবে। সফল বিডারদের নাম এপ্রিলে ঘোষনা করা হবে। ২০২৩ সালের সেপ্টেম্বরে আয়োজক দেশকে সব দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে। 
এক বিবৃতিতে এফআইজিসি বলেছে, ‘গত কয়েকদিন ধরে ইতালিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার কাছে ২০৩২ ইউরো আয়োজনের আগ্রহের বিষয়টি জানান দিচ্ছে।’
ইতালি মূলত ইউরো ২০২৮ কিংবা ২০৩০ বিশ্বকাপ আয়োজনের ব্যপারে বিডে অংশ নেবার পরিকল্পনা করেছিল। কিন্তু দেশের স্টেডিয়ামগুলোসহ অন্যান্য অবকাঠামোগুলো সংষ্কারের জন্য ২০৩২ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ তাদেরকে বেশী সময় দিতে পারবে বিধায় এর প্রতিই তারা আগ্রহী হয়ে উঠে। ১৯৯০ সালে সর্বশেষ ইতালি এককভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল। বৈশ্বিক ঐ টুর্নামেন্টের পর থেকে ইতালির কিছু কিছু স্টেডিয়ামের এখনো পর্যন্ত কোন ধরেনর সংষ্কার কাজ হয়নি। 
২০২০ ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে শিরোপা জয় করে ইতালি। প্রথমবারের মত এই আসরটি ইউরোপের বেশ কিছু শহরে একসাথে অনুষ্ঠিত হয়। এর মধ্যে রোমে অনুষ্ঠিত হয়েছিল চারটি ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat