×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০২-০৯
  • ৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি ও আর্থসামাজিক উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে।
আগামীকাল ১০ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৪২তম জাতীয় সমাবেশ-২০২২’ উপলক্ষ্যে এক বাণীতে তিনি এ কথা বলেন।  
তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪২তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা  বাহিনীর সকল কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যদের  আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠালাভের পর থেকে আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মহান ভাষা আন্দোলন ও মুক্তিযু্দ্েধ এ বাহিনীর রয়েছে গৌরবময় অবদান। ভাষা শহিদ আব্দুল জব্বার ছিলেন এ বাহিনীর একজন প্লাটুন কমান্ডার। মহান স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রতিরোধের মূল হাতিয়ার ছিল আনসার বাহিনীর ৪০ হাজার থ্রি-নট-থ্রি রাইফেল। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারকে ‘গার্ড অভ অনার’ প্রদান করেন আনসারের ১২ জন অকুতোভয় বীর সদস্য। মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর ৬৭০ জন বীর সদস্য জীবন উৎসর্গ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় আত্মত্যাগকারী বীর আনসার সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আবদুল হামিদ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬১ লাখ সদস্য দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি ও আর্থসামাজিক উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে। সারা দেশেই অর্থনীতির চালিকাশক্তি কলকারখানাসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানে আনসার সদগস্যগণ কঠোর পরিশ্রম আর নিষ্ঠার সাথে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি এ বাহিনী যুব ও নারীদেরকে বিভিন্ন পেশায় বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, বৈশ্বিক করোনা মহামারি মোকাবিলায় শুরু থেকে মাঠ পর্যায়ে নিয়োজিত থেকে সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ। তিনি  আশা প্রকাশ করেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য ভবিষ্যতেও তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ শৃংখলা ও কর্তব্যনিষ্ঠার স্বাক্ষর রাখবে।
তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪২তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে আয়োজিত সকল কার্যক্রমের সফলতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat